Monday , 14 June 2021 | [bangla_date]

রাণীশংকৈলে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে,শুরু হয়েছে ঋন কার্যক্রম

রাণীশংকৈলে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম ভেস্তে যেতে বসেছে,শুরু হয়েছে ঋন কার্যক্রম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে ইএসডিও সংস্থার অধীনে সমৃদ্ধি প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
প্রকল্পটি শুরুর দিকে বেশ সেবা মূলক কার্যক্রম চললেও বর্তমানে তা ভেস্তে যেতে বসেছে। রাস্তার ধারে দেখা মিলছেনা বসাক পাতা, লেবুর গাছ, সজনা গাছ, করোনার অজুহাতে বন্ধ রয়েছে ৪০টি সমৃদ্ধি স্কুল, গ্রামাঞ্চলে দেখা মিলছেনা স্বাস্থ্য সেবিকাদের। সকল কার্যক্রমের অন্তরালে সংস্থাটি শুরু করেছে ১২% সুদে ঋন কার্যক্রম।
আমজুয়ান গ্রামের রুহুল আমিন জানান, আমি সে প্রকল্পের কমিটি সদস্য ছিলাম প্রতি মাসে এলাকা ভিক্তিক সভা ডেকে রেজুলেশন খাতায় স্বাক্ষর হতো । দীর্ঘদিন ধরে তার কোন হদিস নেই। ওয়ার্ড ভিক্তিক সমৃদ্ধি ঘর নির্মাণ হলেও তা কেউ ব্যবহার করছে ব্যক্তিগত হিসাবে কেউ বা আবার রেখেছে বন্ধ। সংস্থাটি প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজ অথবা স্থানীয় চিকিসৎকদের দিয়ে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
এ প্রসঙ্গে সমৃদ্ধি প্রকল্পের ইপিসি তপন কুমার দাস বলেন, ভাই আগের মতো সে কার্যক্রম নেই শুধু সেবিকারা গ্রামে গ্রামে যাচ্ছে, আর ঋন কার্যক্রমটি চলছে জোরেশোরে। বর্তমানে সমৃদ্ধির ৫জন, ঋন কার্যক্রমের ৩ন স্টাফ এখানে কর্মরত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনাজপুর ও রংপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে মাদক নির্মুলে আদিবাসীদের মতবিনিময় সভা

বোদায় সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে, হলুদ ফুলে দোল খাচ্ছে সরিষার ক্ষেত গুলো

আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বাঁধা দেওয়ায় মহিলা ইউপি সদস্য সহ গ্রেফতার দুই ঃ মাদকদ্রব্য উদ্ধার

বীরগঞ্জে দুর্বৃত্তের চেতনানাশকে অসুস্থ্য নারী-শিশুসহ ৭জন হাসপাতালে

দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৩টি পদে বৈধ প্রার্থী ১৩ জন

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ  ও কাঁচামরিচ এখন ২০ টাকা

হিলিতে ডাবল সেঞ্চুরি দামের পেঁয়াজ ও কাঁচামরিচ এখন ২০ টাকা

হারভেস্টার মেশিন এখন কৃষকের গলার কাঁটা !

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু