Wednesday , 16 June 2021 | [bangla_date]

সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানালো ওসি

সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানালো ওসি

ঠাকুরগাঁও: এক মহিলাকে মারপিটের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। বুধবার তিনি লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।
ওই প্রতিবাদে বলা হয়, গত ৩১ মে রাতে পৌর শহরের টিকাপাড়া মহল্লায় এক নারীকে মারপিট করা হচ্ছে এমন খবর পাই। তাৎক্ষণিক বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মিজানুর রহমান ও এএসআই মাসুদ রানাকে ঘটনাস্থলে পাঠাই। পরক্ষনেই ঘটনাস্থলের কাছে অবস্থান করায় থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস সামাদকেও সেখানে যেতে বলি। তারা সেখানে গিয়ে দেখেন একটি মেয়ে কান্না করছেন। তার কাছে কান্নার কারণ জানতে চাওয়া হলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পুলিশ মেয়েটিকে চিকিৎসা গ্রহন করে এজাহার দায়েরের কথা জানায়। পরে ১ জুন মেয়েটি থানায় একটি লিখিত অভিযোগ দিলে একটি মামলা রজু করে মামলার তদন্তভার এসআই আব্দুস সামাদকে দেওয়া হয়। পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু সংবাদ সম্মেলনে ওই মেয়ে উল্লেখ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সামাদ তাকে ভয়ভীতি ও হুমকী দিয়ে তার কাছে এজাহার রেখে দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। এ জাতীয় কোন ঘটনা সেদিন ঘটেনি উল্লেখ করে প্রকৃত ঘটনা আড়াল করে মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কুপ্রস্তাব ও হয়রানির শিকার এক মহিলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলীপি প্রদান

আটোয়ারীতে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর বিএসসি নার্সিং শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রধান শিক্ষকের কম্পিউটারের দোকানে শিক্ষাথীদের সনদ তৈরি, জেলে শিক্ষক

শান্তি-স¤প্রীতি চিরিরবন্দর’ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

খানসামায় আ.লীগের আনন্দ মিছিল আবুল হাসান মাহমুদ আলী মন্ত্রীসভায় যুক্ত হওয়ায় চিরিরবন্দরে মিষ্টি বিতরণ

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

খাদ্য বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী