Wednesday , 16 June 2021 | [bangla_date]

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু-৬০, শনাক্ত প্রায় ৪ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৮২ জনের।

গত ৪৪ দিনের মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩ মে মারা যান ৬৫ জন মারা যান।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনে।

বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।

২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮০৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ৪২ হাজার ৭৮৬টি। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এছাড়া চট্টগ্রামে ৮, রাজশাহীতে ১৭, খুলনায় ১৪, সিলেটে ৬, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ২৪ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৫ জন। বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ২৮২ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৫৪৩ জন এবং নারী ৩ হাজার ৭৩৯ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ডাক্তারের পর শিক্ষকের মটরসাইকেল চুরি!

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ, এক জনের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে হাটবাজার গুলোতে লাগামহীন নিত্যপণ্যের দাম”

পঞ্চগড়ে মুক্তাকে আ.লীগের মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে চার জেলার অংশগ্রহণে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে

হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে  বন্ধু আটক

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে বন্ধু আটক