Monday , 21 June 2021 | [bangla_date]

স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাবার উপর অভিমান করে নিজের শয়ন কক্ষের বাঁশের স্বরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোবারক (২১) নামের এক যুবক।

মৃত যুবক হলেন উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট কুমোরগঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

মৃত যুবক মোবারক আলীর বাবা আব্দুল হাকিম কান্নাজড়িত কন্ঠে বলেন, ছেলে আমার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেওয়ার বায়না করে । আমার সাংসারিক অভাব-অনটনের কারণে ফোন কিনে দিতে পারিনি। আজ দুপুরে এ নিয়ে জিদ করলে, দেরি হবে কিছুদিন পরে কিনে দিবো বলে জানায় তাকে ।

ফোন কিনে দেরি হবে একথা শুনে অভিমান করে দুপুরের খাবার না খেয়েই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন মোবারক।

বিকালের দিকে মোবারকের মা মুসলিমা ঘরে গিয়ে দেখেন ছেলে বাঁশের স্বরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মোবারকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

অভিমানে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাবেক ছাত্রলীগ সভাপতি খাইরুল আলমের শোক সভা

বীরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।

রাণীশংকৈলে কৃষি যন্ত্রপাতি বিতরণ

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা পেলেন বীরগঞ্জের জমিলা বেগম

বীরগঞ্জে সিনজেনটা ফাউন্ডেশনের সুরক্ষা প্রকল্পের শষ্য বীমা দাবির অর্থ বিতরণ

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

জেলার সর্বোচ্চ আয়কর দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড চেয়ারম্যান

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত

রাণীশংকৈলে ১লা বৈশাখ (নববর্ষ) উদযাপিত