Tuesday , 29 June 2021 | [bangla_date]

হরিপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

মিজানুর রহমান, হরিপুর৷৷ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জহির উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গত সোমবার ( ২৮ জুন) সকালে উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা গ্রামে এ ঘটনা ঘটে।
জহির উদ্দিন একই গ্রামের মৃত মহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার ফজরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে অনেক খোঁজাখুজির পর বাড়ির পাশে চাপধা পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরঙ্গজেব ঠাকুরগাঁও সংবাদকে জানান, পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

পুত্রকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে অসহায় পিতামাতাসহ গ্রামবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

দৃষ্টি সচেতনতায় পথিকৃৎ সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রগতিবাদীদের রুখে দাঁড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে একটি মাথা উঁচু করে বাঁচবে

ঘোড়াঘাটে ৩০ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল

বোচাগঞ্জে ১৩ জুয়ারুকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

হরিপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত