Friday , 11 June 2021 | [bangla_date]

সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আসলামের গণসংযোগ অব্যাহত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। আগামী ২১ জুনের পৌর নির্বাচনে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার কারনে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী মোঃ আসলাম তার গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড চষে বেড়াচ্ছেন। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেয়র প্রার্থী মোঃ আসলাম আসন্ন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচারনায় অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন। দলীয় সমন্বয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি তিনি নিজেও প্রচারনার কাজে ব্যস্ত রয়েছেন। পৌরসভার ৯টি ওযার্ডে দলের নেতাকর্মীদের মাঠে নামানো হয়েছে। সর্বপোরি অন্যান্য মেয়র প্রার্থীদের চেয়ে নৌকার প্রার্থী প্রচারনায় অনেকটাই এগিয়ে । এবার সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয়ভাবে আওয়ামীলীগের নৌকা মার্কার মোঃ আসলাম ও ওয়াকার্স পার্টির হাতুড়ি মার্কা কমরেড রশিদুল ইসলাম বাকী ৩ জন সতন্ত্র প্রার্থী হলেন সাবেক শ্রমিক নেতা মোঃ হাবিবুর রহমান দুলাল নারিকেল গাছ, মোঃ নাহিদ পাশা চৌধুরী জগ মার্কা, নাজমুন নাহার মুক্তি মোবাইল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন কর্তৃক দেশের ১১টি পৌরসভার মধ্যে ৯টি পৌরসভার ভোট স্থগিত করা হলেও দিনাজপুর জেলার সেতাবগঞ্জ ও ঝালকাঠি পৌরসভার ভোট যথাসময়ে ২১ জুন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোক সংবাদ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

জেলা কৃষকলীগের আহয়ক কমিটি গঠন

ফিস্টুলা রোগী অনুসন্ধানে রাণীশংকৈলের ধমগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই করা জবাই হচ্ছে রুগ্ন পশু, দায়সারা জবাব প্রাণিসম্পদের

পঞ্চগড়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস কুয়াশাবেল্ট আর উত্তরের কনকনে হিমেল বাতাসে জবুথবু পঞ্চগড়ের মানুষ

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর মাসব্যাপী  শীতবস্ত্র বিতরণ কর্মসূচী 

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ