Thursday , 1 July 2021 | [bangla_date]

আওয়ামী লীগ জনগনের পাশে থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জীবন যদি রক্ষা না হয় তবে জীবিকার দরকার কি ? তাই প্রাণঘাতী করোনা থেকে আমাদের নিজের ও প্রিয়জনের জীবন বাঁচাতে সপ্তাহব্যাপী লকডাউন মেনে চলুন। স্বাস্থ্যবিধি মানুন, মাস্ক ব্যবহার করুন। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। তিনি বলেন, লকডাউন চলাকালে বিগত সময়ের মত আওয়ামী লীগ জনগণের পাশে আছে, থাকবে। যেটা এবার দুর্যোগ, করোনা মহামারীর সময়েও প্রমাণ হয়েছে। কারণ, জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি।
৩০ জুন ২০২১ বুধবার বিকেলে কাহারোল উপজেলা হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা)’র অর্থায়নে দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় পাঁচ বছরের কম বয়সের শিশুদেও রোগে আক্রান্ত হওয়া হ্রাস করে পুষ্টি অবস্থা উন্নিত করনের লক্ষ্যে কহারোল উপজেলার ডাবোর, রসুলপুর, তাঁরগাও ও সুন্দরপুর এই ৪টি ইউনিয়নের ২১ জন আদিবাসী পরিবারসহ মোট ৬শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, গাছের চারা ও কৃষি উপকরণ দেয়া হয়। প্রত্যেকে পায় ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, সবজি বীজ, কোদাল, নিরানী ও স্প্রে।
এদিকে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছওে ২০২১-২০২২/ খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসলের প্রনোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেও মাঝে বিনামুলে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এসময় ৫৬০ জন কৃষকের মধ্যে ৪৪০ জন কৃষককে উফশি জাতের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ১২০ জন কৃষককে ২ কেজি হাইব্রীড বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এরপর কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২০-২০২১ অর্থ বছরের কোভিড-১৯ এর লকডাউন এর কারণে চলমান থাকায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় কর্মহীন জনগোষ্ঠীর ৭৫০ জনকে ত্রান কার্যক্রম (জিআর) ৫শ টাকা করে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করেন এমপি গোপাল।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক, ওসি ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

পীরগঞ্জে অন্তঃ উপজলো ক্রকিটে র্টুনামন্টেরে ফাইনাল খলো অনুষ্ঠতি

বোদায় ১১ শত এতিম ও দুস্থর মাঝে ঈদ উপহার বিতরণ

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

কাহারোলে নারী দিন মজুর মুজুরীর বৈষম্যের শিকার

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

বীরগঞ্জে বিদায় প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিককে রাজকীয় সংবর্ধনা

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে  ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই রাইস মিল মালিককে জরিমানা