Monday , 5 July 2021 | [bangla_date]

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৫০

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেনা সদস্যদের বহনকারী বিমানটি গতকাল রবিবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানটিতে ৯৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই সেনা সদস্য। নিহতদের মধ্যে তিন জন বেসামরিক নাগরিক রয়েছেন। জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যোগদানের জন্য বিমানটিতে করে যাচ্ছিলেন সৈন্যরা।

ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা এ বাপারে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বিমানটিতে মোট কতজন ছিলেন, সে ব্যাপারে তথ্য জানানটি তিনি। তিনি বলেছেন, বিমানটি দক্ষিণ ক্যাগান দে ওরো শহর থেকে সৈন্য পরিবহন করছিল। এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে মিস করেছে এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন। সূত্র: বিবিসি, ফ্রান্স টোয়েন্টিফোর

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

পীরগঞ্জে ভ্রাম্যমাণ তথ্য মেলা অনুষ্ঠিত

অনলাইনে কেক বিক্রি করেই জ্যোতির মাসে আয় ২০হাজার

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৪ আসামী আটক এবং ১৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি !

ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য !

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সুধী সমাবেশ 

বীরগঞ্জে নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান

সারাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু

অনলাইনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল পারুল রায় ও নার্গিস এর

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কিশোর-কিশোরীদের পুষ্টি ও স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত