Saturday , 3 July 2021 | [bangla_date]

লকডাউনের তৃতীয় দিনে সারাদেশে ৬২১ জন গ্রেফতার

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে আগের দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষ ঘরের বাইরে বের হয়েছেন। এর ফলে রাজধানীজুড়ে গত দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৩ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই সময়ে ৩৪৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।

সবশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যানবাহনকে করা জরিমানার পরিমাণ ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের তৃতীয় দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ৩৪৬ জনকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালন

পীরগঞ্জে ২৪ কেজি গাঁজা সহ আটো রিক্সাচালক আটক

শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহা.সাদেক কুরাইশী

ঝলমলে কাঞ্চনজঙ্ঘা দেখার সময় এসেছে

বোচাগঞ্জ মডেল মসজিদের কাজ বন্ধ, রড নিয়ে যাওয়ার সময় জনতা কতৃক আটক

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

পদ্মা সেতুর মত কোন ষড়যন্ত্র আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় ঠেকাতে পারবে না-এমপি গোপাল

ঘোড়াঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আ*ত্নহ*ত্যা