Friday , 9 July 2021 | [bangla_date]

সেলুন শ্রমিককে অর্থদন্ড করলেন ইউএনও,পরিশোধ দিলেন সাংবাদিক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: চলমান লকাডউনে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা নর সুন্দর সেলুন শ্রমিক ইউনিয়ন(রেজি নং রাজ:৩১৩০) সভাপতি শ্রী সাগর শীলকে ৫শত টাকা অর্থদন্ড দিয়েছে নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। এ সময় অর্থদন্ডের টাকা পরিশোধ করার মত সার্মথ্য না থাকায় এবং সেলুন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাগরকে জেল হাজতে নিয়ে যেতে চাইলে। সে সময় অর্থদন্ডের টাকা ভাম্যমাণ আদালতকে পরিশোধ দেন দৈনিক উত্তর বাংলার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান বাকী। টাকা পরিশোধ করা প্রসঙে সাংবাদিক আনিসুর রহমান বলেন, ছেলেটি আমার পরিচিত। ভালো ছেলে অভাবের তাড়নায় দোকান খুলেছে। নির্ধারিত সময়ে বন্ধ করে দিতে চাইলেও একজন গ্রাহকের চুল দাড়ি কাটা অসমাপ্ত থাকায় সে দোকানের ঝাপ বন্ধ করে দোকানের ভেতরে কাজ করছিল। তার এ অসহায়ত্ব দেখেই আমি টাকাটা দিয়েছি।
গত বৃহস্পতিবার বিকেল ৬টায় শিবদিঘী পৌর মার্কেটে দোকানের ঝাপ লাগিয়ে দিয়ে ভেতরে সেলুনের কাজ করার অপরাধে তাকে এ অর্থদন্ড করা হয়। তবে তাকে অর্থদন্ড করা হলে তিনি ইউএনও’কে বলেন, আজ কয়েকদিন লকডাউনের কারণে কোন আয় ইনকাম নেই। তাই বাধ্য হয়ে দোকান খুলতে হচ্ছে। সারাদিন ২ শত টাকারও কাজ করতে পারেনি। তাছাড়াও ৫টার মধ্যেই দোকান বন্ধ করে দিতাম কিন্ত একজন গ্রাহকের চুল ও দাড়ি কাটার কাজ অসমাপ্ত ছিল। তবে ইউএনও এসব কথা পাত্তা না দিয়ে তাকে অর্থদন্ড প্রদান করেন। শ্রমিক ইউনিয়নের এ নেতা সাংবাদিকদের বলেন, আপনারা আমার দুঃখ বুঝলেন কিন্তু প্রশাসন বুঝলো না। মানুষের চুল দাড়ি কেটে সংসার চালাই। তাও আপাতত বন্ধ। প্রশাসন ত্রাণও দেয় না। খাবারের অভাবে পরিবার পরিজন নিয়ে খুব বেকায়দায় রয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভাড়াবাড়িতে চলে রাণীশংকৈল পৌরসভার কার্যক্রম

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

বীরগঞ্জে মোহনপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে জিয়া সভাপতি ও সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শেখ কামাল তারুন্যের প্রেরণা ও দৃষ্টান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় জাতীয় শোক দিবসে গাছ বিতরণ করলো গ্রামীণ ব্যাংক

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, তিন ঔষধ ব্যবসায়ীর জরিমানা

আটোয়ারী উপজলায় আসন্ন ১৭ মার্চ ২৫ মার্চ ২৬ মার্চ দিবসের প্রস্তুতিমূলক সভা

রানীশংকৈলে প্রধান শিক্ষকগনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত