Saturday , 31 July 2021 | [bangla_date]

হরিপুরে সোনালী আঁশ ছড়াতে  ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এবার পাটের ভালো ফলন পেয়েছেন চাষিরা। তবে পাট জাগ দিতে পানির অভাব থাকায় দুর্ভোগের মধ্যেও পড়েছেন কৃষকরা। তারপরও সোনালী আশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা।
শনিবার (৩১ জুলাই) উপজেলা ঘুরে দেখা গেছে, পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ পাট থেকে আঁশ আলাদা করছেন। কোথাও কোথাও চাষিরা পাট কাটছেন ও পানিতে জাগ দিচ্ছেন।
উপজেলার মিনাপুর গ্রামের পাট  চাষি  জয়নাল আবেদীন ও আব্বাস আলী জানান, এবার আমি দশ বিঘা জমিতে পাটের চাষ করেছি৷ পাট রোপন থেকে কর্তন করে ঘরে তোলা পর্যন্ত আমার খরচ হয়েছে ৮০ হাজার টাকা৷
কৃষি অফিস সুত্রে জানা যায়,এবার উপজেলায় চলতি বছর ৬৭০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে এবার পাটের ফলন ভালো হয়েছে। দাম নিয়েও খুশি চাষিরা। প্রতি মণ পাট  ২ হাজার ২শ থেকে ২ হাজার ৩শ টাকা দরে বিক্রি হচ্ছে৷
হরিপুর উপজেলা  কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার বলেন, ‘হরিপুর উপজেলায় দেশী  পাট ১২০ ও তোষা জাতের পাট ৫৫০ ও মোট ৬৭০ হেক্টর জমিতে পাট চাষ হয়। এখ পর্যন্ত ৩২০ হেক্টর জমিতে পাট কর্তন হয়েছে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীন বরণ

বীরগঞ্জে একনিষ্ঠ বিএনপি কর্মীর বাড়ি এখন দেয়ালচিত্রে সজ্জিত

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের দাপটে জর্জরিত সীমান্ত জনপদ

করোনার নতুন উপধরনে হিলি ইমিগ্রেশনে সতর্কতা

বিএনপি রোডমার্চ এখন ব্যাক মার্চে পরিণত হয়েছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে তাঁতী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃ-ত্যু

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত