Friday , 30 July 2021 | [bangla_date]

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে এসব টিকা আসে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দ্বিতীয় ফ্লাইটে রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা আসে। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়। চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে।

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বিরামপুরে ধান ক্ষেত থেকে  এক ব্যক্তির লাশ উদ্ধার

বিরামপুরে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন- আরশেদ আলী

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

অলৌকিকভাবে বেঁচে গেল ২ বছরের শিশু

দিনাজপুরে বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষনা শীর্ষক কর্মশালা

দিনাজপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্দ্যোগে কার্যালয় ভাংচুর ও হামলার প্রতিবাদে ৬ দফা দাবী বাস্তাবায়নে মানববন্ধন

নারী দিবসে এলজিইডির নারী শ্রমিকরা বৈষম্যের স্বীকার

হরিপুর থানায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা বাড়াচ্ছে পিছিয়ে নেই নারীরা