Friday , 9 July 2021 | [bangla_date]

অটিজম মেধাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকার আন্তরিক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালবলেছেন, অটিজম শিশুরা কোন একটি বিশেষ ক্ষেত্রে পারদর্শী হয়। এদের মাঝে যে সুপ্ত জ্ঞান এবং প্রতিভা থাকে। সেটাকে কাজে লাগাতে হবে। তারা সুস্থ পরিচর্যা পেলে স্বাভাবিকভাবে জীবনে সকলের সঙ্গে মিলে চলতে পারবে। তাদেরকে কেউ যেন বোঝা মনে না করে। তাদের মেধাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকার আন্তরিক। এ ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীদের জন্য সরকার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আধাঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে। ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ১২ জন প্রতিবন্ধী’র মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবুল, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কৃষক লীগ সভাপতি ভাইসচেয়ারম‍্যান প্রার্থী

যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব

শাড়ি কিনে না দেওয়ায় স্ত্রীর পিঁড়ির আঘাতে প্রাণ গেলো স্বামীর

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট ও পাটজাত দ্রব্যের উদ্বুদ্ধকরণ

ঠাকুরগাঁওয়ে গাইনী চিকিৎসকের পরামর্শে পরিক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, সাংবাদিকের ক্যামরা ছিনতাই !

বোচাগঞ্জে মনোনয়ন পত্র দালিখ করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত

সভাপতি শামশুদ্দীন – সম্পাদক শাহজাহান রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন

শিশু একাডেমীর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদন্নবী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল