Tuesday , 6 July 2021 | [bangla_date]

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

একজন গাছ থেকে পড়ে আরেকজন পানিতে ডুবে রাণীশংকৈলে একদিনে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি
রাণীশংকৈল(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ২টায় উপজেলার বাচোর ইউপির আমজুয়ান পশ্চিম পাড়ার মাঝহারুল ইসলামের মেয়ে জিসা আক্তার(১১)। সে বাড়ীর পাশেই একটি ছোট কাঠাল গাছে কাঠাল পারতে উঠে সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ঐ ইউপির ওয়ার্ড সদস্য ফারুক জানান মেয়েটি গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।

অপর দিকে উপজেলার নন্দুয়ার ইউপির উত্তর সন্ধারই গ্রামের সুজনের দুই বছর বয়সী পুত্র সন্তান সাব্বির বাড়ীর পার্শ্বে টিউবওয়েলের পানি নিষ্কাশনের ছোট একটি খালে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাচ্চাটির মৃত্যূ নিশ্চিত করে ঐ এলাকার বাসিন্দা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী বলেন, বাচ্চাটিকে বিকেল বেলা খেলার জন্য বাড়ীর আঙিনায় ছেড়ে দিলে সে কখন যেন ঐ পানির খালে গিয়ে পড়ে যায়। পরে খোজাখুজির এক পর্যায়ে বাচ্চাটিকে ঐ খালের পানিতে পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে মৃত বলে ঘোষনা করেন।

থানা পরির্দশক এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ  ৪ জনকে আটক করেছে পুলিশ

হিলিতে এ্যম্পোল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

কাহারোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ সামগ্রী বিতরণ

পীরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় সিরাজুল ইসলামকে অটোরিক্সা প্রদান

হরিপুর উপজেলা ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন— ত্র্যাডঃ মানিক

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে মৌরি ফসল উৎপাদনের কলাকৌশলের মাঠ দিবস

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা আজ শান্তিতে আছে, ভাল আছে —হুইপ ইকবালুর রহিম