Thursday , 8 July 2021 | [bangla_date]

কঠোর লকডাউনে বীরগঞ্জে একদিনে করোনায় ১৬জন শনাক্তের রেকর্ড

বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধের সপ্তম দিনে দিনাজপুরের বীরগঞ্জের সড়কে যানবাহন এবং মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মানুষের উপচে পড়া ভিড়ে উপেক্ষিত সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্য বিধি। চলমান কঠোর লকডাউন সত্বেও বুধবার বীরগঞ্জে একদিনে করোনা শনাক্ত হয়েছেন ১৬জন। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪৫জন। অনেকে মনে করছেন চলমান কঠোর লকডাউনে একদিনে রেকর্ড সংখ্যক সংক্রমনে উপজেলার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তবে সরকার ঘোষিত বিধি-নিষেধ মেনে ঘরে থাকলে এই ভাইরাস প্রতিরোধ সম্ভব বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন বলেন, সবাইকে সাবধান হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। আমাদের দেশে ৮০ হতে ৮৫ ভাগ আক্রান্ত ব্যক্তি বাড়ীতে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে যাচ্ছে। তাই এই মুহুর্তে বাড়ীতে থাকতে হবে। যদি প্রয়োজন তাহলে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। অযথা বাইরে ঘোরাঘুরি না করে চলমান বিধি-নিষেধ মেনে চললে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার কাজ করছে। করোনা বিস্তাররোধে চলমান কঠোর লকডাউনে সকলকে ঘরে থাকতে হবে। কেউ যেন অকারণে ঘর ছেড়ে বের না হই এবং সবাই যেন স্বাস্থ্য বিধি মেলে চলি। এসব মেলে চলার ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে সমাজের সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

রানীশংকৈলে বীরমুক্তিযুদ্ধা আলতাফ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদকের স্ত্রীর ১ম মৃত্যু বাষির্কী আজ(৩১ মার্চ)

মাদারীপুর বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

বীরগঞ্জে ভূমি দস্যুর দৌরাত্মে দিশেহারা বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার

কাহারোলে কুকুর কামড়ে নিহত হৃদয় শীলের শোকাহত পরিবারের পাশে এমপি মনোরঞ্জন শীল গোপাল

বোদায় আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক অতি দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

কাহারোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ মিছিল