Wednesday , 28 July 2021 | [bangla_date]

কঠোর লকডাউন অমান্য করায় পীরগঞ্জে ১২ জনকে জরিমানা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মাস্ক ব্যবহার না করা,অহেতুক আড্ডা দেওয়া, অবৈধভাবে দোকান খুলে রাখা সহ চলমান লকডাউন বিধি নিষেধ অমান্য করার দায়ে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ জনকে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন আদালতের বিচারক সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে তরিকুল ইসলাম।

দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এ অর্থ দন্ড দেওয়া হয়।

২৮ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। সহযোগীতা করেন থানার এসআই রউফ, খালেক, মশিউর সহ পীরগঞ্জ থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম জানায়, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করলে সামনের দিনগুলোতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নারায়ণপুর প্রধান পাড়া জামে মসজিদে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

রানীশংকৈল নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজকে সরকারী ঘোষনা,এলাকাজুড়ে আনন্দের বন্যা বইছে

বীরগঞ্জে খাল পুনঃখনন ও রেগুলেটর নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল

রাণীশংকৈলে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

ঘোড়াঘাটে কৃষকদের আলোক ফাঁদ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণ

বীরগঞ্জে প্রতিবন্ধী আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক -১

গ্যাপ পদ্ধতিতে আম চাষ করে বিদেশে রফতানি করছেন হাকিমপুরের কৃষক

১৩ বছর পর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

বীরগঞ্জে ভ্যাকুর আঘাতে শিশু মৃত্যুতে থানায় মামলা

বীরগঞ্জে জামায়াতের নেতার জানাজায় অসংখ্য মানুষের ঢল