Thursday , 29 July 2021 | [bangla_date]

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে ২৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৭১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫ ও শুক্রবার ১৬৬ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ৯৮২ জনের। পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৬৪ হাজার ৮৭০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২৩ জন পুরুষ এবং ১১৬ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৭৫০ জন এবং নারী ৬ হাজার ৫০৫ জন। এদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৬ জন। এছাড়া চট্টগ্রামে ৫৭, রাজশাহীতে ১৩, খুলনায় ৪৫, বরিশালে ১৪, সিলেটে ১৪, রংপুরে ১১ ও ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১, ৮১ থেকে ৯০ বছরের ১৪, ৭১ থেকে ৮০ বছরের ৪৩, ৬১ থেকে ৭০ বছরের ৬৫, ৫১ থেকে ৬০ বছরের ৫৭, ৪১ থেকে ৫০ বছরের ২৬, ৩১ থেকে ৪০ বছরের ১৫, ২১ থেকে ৩০ বছরের ১৪, ১১ থেকে ২০ বছরের ৩ এবং শূন্য থেকে ১০ বছরের এক শিশু মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি নির্বাচনের তফসিল ঘোষনা আগামী ১৮ মার্চ দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ব্রাহ্মণ সমাজকে কাজ করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গী’র ২ চেয়ারম্যন, সংরক্ষিত ৭ ও সাধারণ ৪ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে-

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা নুসরাত জাহান

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ”অবসরে”

কৃষকদের উন্নয়নে কৃষি বিভাগকে আরো দার্য়িত্বশীল ভ’মিকা রাখতে হবে —— রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান বিপ্লব

মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের  পরিবারের সাথে সাক্ষাৎ

মরহুমা খুরশিদ জাহান হক’র কবর জিয়ারত শেষে দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ

কাঞ্চনজঙ্ঘার অপরূপ মুগ্ধকর দৃশ্যের দেখা মিলছে ঠাকুরগাঁও থেকে

রাণীশংকৈলে হাজ্বী সম্মেলন