Tuesday , 13 July 2021 | [bangla_date]

কাহারোলে নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন এমপি গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার কাহারোল উপজেলার নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। ১০ জুলাই ২০২১ শনিবার দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিক্রমপুর আদিবাসী পাড়ায় নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী পৌছে দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবন রক্ষার জন্য যেমন তৎপর, তেমনি অসহায় মানুষের মাঝে খাদ্য সরবরাহের ক্ষেত্রে তিনি তৎপর। শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যদি প্রতিটি মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতো, তাহলে হয়তো বর্তমানের করোনার এই দ্বিতীয় ঢেউ আমাদের এত বিপর্যস্ত করতো না। তিনি বলেন, বাংলাদেশে কেউ অনাহারের মৃত্যুবরণ করবে না। আমরা আদিবাসী এলাকাসহ প্রতিটি অসহায় পরিবারকেও ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ সহকারী প্রকৌশলী কুতুব উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জমে উঠেছে বীরগঞ্জের ১৫১ বছরের ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালি মেলা

পীরগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর

বোচাগঞ্জের জহুরা ইনডাস্ট্রিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুত রয়েছে দুম্বা

আটোয়ারীতে প্রতিবন্ধীদের মাঝে ভ্রাম্যমান থেরাপি ভ্যান সেবা ক্যাম্পেইন

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার

দিনাজপুরে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

স্থানীয় ভাবে বালু মহাল না থাকায় রাণীশংকৈলে ভাটা মালিক ও ঠিকাদারদের মাথায় হাত!

বালিয়াডাঙ্গী হাসপাতালের আরএমও টাকার বিনিময়ে মেডিকেল সনদ প্রদানের অভিযোগ উঠেছে

পীরগঞ্জে কাব কার্নিভাল অনুষ্ঠিত