Friday , 30 July 2021 | [bangla_date]

কাহারোলে পাটের বাম্পর ফলন, দাম পেয়ে কৃষকেরা খুশি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় বিভিন্ন গ্রামে পাট চাষীরা পাট জাগ দেওয়ানো ও আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলায় ৩ শত ৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।তোষা জাতের পাটের আবাদ হয়েছে ৩শত ৫০ হেক্টর ও দেশী জাতের পাট চাষ হয়েছে ১০ হেক্টর জমিতে। তোষা জাতের পাটের উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ১১ দশমিক ৯৫ বেল ও দেশী জাতের পাটের উৎপাদন হয়েছে ৯ দশমিক ৫০ বেল। গতকাল কাহারোল উপজেলা বগদড় গ্রামের পাটচাষী সুরেশ চন্দ্র জানান, তিনি ১ একর জমিতে তোষা জাতের পাট চাষ করেছেন। প্রতি মন পাট বিক্রি করছেন ৩ হজার টাকা। অপর চাষী মহেন্দ্র বলেন, এবার পাটের বাম্পার ফলন হয়েছে দাম ও ভাল । কাহারোল পাট অধিদপ্তরের সহকারী পাট কর্মকর্তা জানান, এবার কাহারোল উপজেলায় ২হাজার পাট চাষীকে ১ কেজি করে পাট বীজ,এমওপি কেজি, টিএস পি ৩ কেজি ও ইউনিয়ার সার ৬ কেজি করে দেওয়া হয়েছে। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক জানান, আবহাওয়া অনুকুলে থাকায় পাটের ফলন ভাল হয়েছে। বর্তমানে পাটের দাম পেয়ে কৃষকেরা খুশি। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, পাট চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সেই জন্য কৃষকদের পাট চাষে সকল প্রকার সহযোগীতা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস

দিনাজপুরে অসহায়দের মাঝে গার্লস ক্লাবের খাদ্য সহায়তা

ফুলবাড়ীতে কাজি অফিসের জায়গা জবর দখলের অভিযোগ

রানীশংকৈলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের পূর্নাঙ্গ কমিটি গঠন

আটোয়ারীতে ডোবার পানিতে  পড়ে দুই শিশুর মৃত

আটোয়ারীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত

বীরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সাংবাদিকদের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়

সওজের অবহেলায় রানীসংকৈলে তলিয়ে গেছে ১০০ হেক্টর জমির আমন ধান

২ সপ্তাহ ধরে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করতে হবে: জলবায়ু সম্মেলনে -প্রধানমন্ত্রী