Sunday , 4 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে করোনায় আ’লীগ নেতা সহ ৭জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতা আলী হোসেন ও স্কুল শিক্ষক ইয়াদুর রহমান সহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৪৭ জন, বালিয়াডাঙ্গীতে ১৫, রানীশংকৈলে ৪০ জন, হরিপুরে ৯ ও পীরগঞ্জে ২১ জন রয়েছে। মৃত্যু হয়েছে সাত জনের।’
সিভিল সার্জন আরও বলেন, ‘এ জেলায় দিন দিন যেভাবে করোনা বাড়ছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।’
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭শ ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৬১ ও মৃত্যু ৯৪ জনের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাদক কারবারির জেল

বোচাগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরীর ব্যাপক গণসংযোগ

বীরগঞ্জে কালব এর বিটিসিইউ-র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

কাহারোলে নাবালিকাকে অপ-হরণ ও ধ-র্ষণের অভিযোগে জাকির গ্রেফ-তার

পীরগঞ্জে জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

বীরগঞ্জে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে