Wednesday , 28 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী হচ্ছে

ঠাকুরগাঁও:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ শীর্ষক প্রকল্পটি।

বুধবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মৌজায় ৫০ একর জায়গায় ৯৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, ‘প্রকল্পটির লক্ষ্যমাত্রা হলো ৫০ দশমিক ০০ একর ভূমি অধিগ্রহণপূর্বক একটি নির্দিষ্ট স্থানে পরিবেশবান্ধব শিল্প কমপ্ল্যায়ান্স সমৃদ্ধ আধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন। এর মাধ্যমে ২৪৯টি শিল্প প্লট তৈরি করে প্রায় ২৩০টি শিল্প ইউনিট স্থাপনের ব্যবস্থা করা। যেখানে ২৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া এখানে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০ শতাংশ হিসেবে ২৫টি শিল্প প্লট সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হবে।’

বিসিক চেয়ারম্যান আরও বলেন, ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরীর উদ্দেশ হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যোক্তাদের জন্য পরিবেশবান্ধব শিল্প কমপ্ল্যায়ান্স সমৃদ্ধ আধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের মাধ্যমে শিল্প প্লটের ব্যবস্থা করা। পাশাপাশি অপরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত খাদ্য প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রিসমূহকে স্থানান্তরের জন্য পরিবেশবান্ধব, শিল্প কমপ্ল্যায়ান্স সমৃদ্ধ আধুনিক শিল্প প্লটের ব্যবস্থা করা। শিল্পায়নকে ত্বরান্বিত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে জিডিপিতে শিল্প খাতের অবদান বৃদ্ধির মাধ্যমে সমৃদ্ধ দেশ বিনির্মাণ করা।’

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় ১৯৮৭-৮৮ সালে ১৫ দশমিক ০০ একর আয়তনের জমিতে বিসিকের একটি শিল্পনগরী স্থাপন করা হয়। শিল্পনগরীতে বরাদ্দযোগ্য ১০৫টি প্লটে ৫৩টি শিল্প ইউনিটের অনুকূলে ১০৫টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমানে সেখানে কোনো প্লট ফাঁকা নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে পদক প্রাপ্ত চা চাষীকে হ,ত্যার হু,মকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বোচাগঞ্জে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোওয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি

বোচাগঞ্জে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে দোওয়া ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি

বঙ্গবন্ধু কন্যার অবকাঠামো উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে-হুইপ ইকবালুর রহিম

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত মহান স্বাধীনতা দিবস

ঠাকুরগাঁও জেলা উদীচী’র সম্মেলন সভাপতি সেতারা,সা:সম্পাদক রিজু

রাণীশংকৈলে শিক্ষকদের দাবি বাস্তবায়নে কর্মবিরতি

দিনাজপুরে বিশ্ব নদী দিবস পালিত

পীরগঞ্জে অভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজির ১ মাস উদঘাটন হয়নি আসল রহস্য