Friday , 16 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সুরক্ষা সামগ্রী বিতরণ

মো: মারুফ হোসেন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসক, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, সদর থানা, প্রেস ক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় এফবিসিসি আই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণের অংশ হিসেবে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর হাতে এবং শহরের চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সহ সভাপতি মুরাদ হোসেন, মনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র-২ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সুদাম সরকার, খলিলুর রহমান, মামুন অর রশিদ, সাখাওয়াত হোসেন বুলুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করে দেশকে আলোকিত করেছে -হুইপ ইকবালুর রহিম

জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু : প্রধানমন্ত্রী

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

রাণীশংকৈলে বিশ্ব নদী দিবস পালিত

বীরগঞ্জে বিএনপির সভাপতি মনজুরুল কে ফুলের শুভেচ্ছা-নবগঠিত শ্রমিক দলের

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ফের উৎপাদন শুরু

রাণীশংকৈলে ২৬ তম বৈশাখি মেলার শুরু

ঠাকুরগাঁওয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

যহ্মায় সর্বোচ্চ ঝুঁঁকিতে থাকা ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৭ম

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত