Thursday , 15 July 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত-২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায়
ব্যাটারিচালিত অটোরিকশার তিনজন যাত্রী প্রাণ জারিয়েছেন।
আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে আউলিয়াপুর
বোর্ড অফিস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের
বাসিন্দা মজিবর রহমান (৪৫), আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি
এলাকার বাসিন্দা চঞ্চল (৩৫) ও কচুবাড়ি এলাকার সুরজ আলীর ছেলে
অটোচালক গোলাম মোস্তাফা (৪৫)।
আহতরা হলেন কচুবাড়ি এলাকার মোটাই মিয়ার ছেলে জহিরুল
ইসলাম (৪০) ও সদরের সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামের সফির
উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম
বলেন, দুপুরে ঠাকুরগাঁও শহর থেকে একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল।
পথে সদরের আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের পূর্ব দিকের সড়ক থেকে
একটি মোটরসাইকেল পঞ্চগড় মহাসড়কে উঠছিল। অপরদিকে
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকের সড়ক থেকে একটি
যাত্রীবাহি ব্যাটারিচালিত অটোরিক্সা মহাসড়কে উঠছিল।
এ সময় ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে যাওয়া ট্রাকটি ওই
মোটরসাইকেল চালকে বাঁচাতে গিয়ে ব্যাটারিচালিত
অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী
মজিবর রহমান ও চঞ্চল মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর অটো
চালক গোলাম মোস্তফা মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল
আলম চয়ন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে একজনের
মৃত্যু হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের
হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর
হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবেদুর্ঘটনার পর চালকরা পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা
নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরন

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৫০

বীরগঞ্জে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ১,২,৩ আসন শেষ মুহূর্তের নির্বাচনের মাঠ তুঙ্গে !

বীরগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা, পলাতক কালিয়া রংপুরে গ্রেফতার

পীরগঞ্জে আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩