Friday , 9 July 2021 | [bangla_date]

দেশে করোনায় একদিনে রেকর্ড ২১২ মৃত্যু, আক্রান্ত ১১৩২৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪ জনে।

এ ছাড়া একদিনে নতুন করে ১১ হাজার ৩২৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১০ লাখ ৫৪৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫।

উল্লেখিত ২৪ ঘণ্টায় মৃত ২১২ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী- এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের মধ্যে ৭৯ জনই খুলনা বিভাগের। এছাড়া ঢাকায় ৫৩, চট্টগ্রামে ২৬, রাজশাহীতে ২৩, বরিশালে ৫, সিলেটে ৬, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৬ হাজার ৩৮ জন সুস্থ হয়ে উঠেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন করোনা থেকে সেরে উঠেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী তারা নির্বাচনে অংশ নিতে পারবে না–রেলপথ মন্ত্রী

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার প্রস্তুত: ৩৭০ ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্নের ঘর

হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত

হরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

পীরগঞ্জে স্কাউটস এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ

নিজ হাতে গড়া স্কুল থেকে অবসরে গেলেন শিক্ষক

ঠাকুরগাঁওয়ে ভুল্লীতে পল্লী বিদ্যুতের অকেজো পিলারের তার ছিড়ে ১ মহিলার মর্মান্তিক মৃত্যু !

বীরগঞ্জে শরতের রঙে প্রকৃতি সেজেছে অপরূপ সাঝে

পঞ্চগড় সদর উপজেলা কাল্ব’র ১৭তম সাধারণ সভা অনুষ্ঠিত