Wednesday , 28 July 2021 | [bangla_date]

দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল, শনাক্ত ১৬ হাজারের বেশি।২৪ ঘণ্টায় মৃত্যু২৩৭ জন

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৩৭ জন। আর এর মাধ্যমে ২০ হাজার অতিক্রম করলো মোট মৃতের সংখ্যা।

এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৬ হাজার ২৩০ জনের শরীরে, যা এ পর্যন্ত শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৮৭৭টি। শনাক্তের হার ৩০.১২ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১৩ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৮৮৪ জন।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং গত ১৯ জুলাই মৃত্যু হয় ২৩১ জনের। এছাড়া সোমবার (২৬ জুলাই) করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জনের শরীরে। তার আগে সর্বোচ্চ সংখ্যাটি ছিল গত ১৩ জুলাইয়ের (১৩ হাজার ৭৬৮ জন)।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

আটোয়ারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ

পীরগঞ্জে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার -রমেশ চন্দ্র সেন

রাণীশংকৈলে পৌর আ.লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ শুরু

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের উপবৃত্তি প্রদান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার !

বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

ব্রি-১০২ দিনাজপুরে কৃষকদের মাঝে জাগাচ্ছে সম্ভাবনার আশা

চিরিরবন্দরে সেতুর নিচ থেকে দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার