Wednesday , 14 July 2021 | [bangla_date]

পীরগঞ্জে আগুনে দিনমুজুরের বাড়ি পুড়ে ছাই

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে
অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে একটি বাড়ি । গতকাল মঙ্গলবার দিবাগত রাতে
উপজেলার পৌর শহরের মিত্রবাটি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় প্রফুল্ল দাসের বাড়িতে
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। পরে আগুন
বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে প্রফুল্ল দাসের বাড়ি, বাড়িতে থাকা দৈনদিন
জীবনের ব্যাবহৃত জিনিস পত্র ও হাঁস ,মুরগি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম,পৌর মেয়র বীর
মুক্তিযোদ্ধা ইকরামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পৌর
কাউন্সিলার আমিনুল ইসলাম, রশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, প্রফুল্ল তার ওয়ার্ডের বাসিন্দা সে এক জন গরিব দিনমুজুর,
বাড়ি ঘড় হাড়িয়ে বর্তমানে নিঃর্স্ব । অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক
শর্টসার্কিটের আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তার। পৌর মেয়র
তার পক্ষ থেকে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রফুল্ল দাসকে কিছু নগদ
অর্থ প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

বালিয়াডাঙ্গীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

বীরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

তেঁতুলিয়ায় বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও ফ্রি ছানী অপারেশন

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারন সভা

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ঠাকুরগাঁও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যেগে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া “আমার জীবন- আমার স্বপ্ন” শীর্ষক বইয়ের আলোচনা