Tuesday , 27 July 2021 | [bangla_date]

পীরগঞ্জে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন

পীরগঞ্জ প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করে দিচ্ছে মাইক্রোফিন্যান্স এর পীরগঞ্জ শাখার সদস্যরা ।

মঙ্গলবার সকালে উপজেলার রঘুনাথপুরে ইএসডিও কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

ইএসডিও মাইক্রোফিন্যান্স শাখার ব্যাবস্থাপক আব্দুর রশিদ জানিয়েছেন, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো ও বলেন, আমরা লক্ষ্য করছি এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। আমাদের অফিসে যে কেউ এসে নিবন্ধন করে নিয়ে যেতে পারবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত নাম নিবন্ধন করিয়ে দেওয়া হচ্ছে,হটলাইন নাম্বার চালু রেখে। টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে।

ইএসডিও রানীশংকৈল জোনের জোনাল ম্যানেজার ওমর ফারুক বলেন আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সকলকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান দেলওয়ার হোসেন অসহায় ও বিপন্ন মানুষকে বাঁচাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে

পীরগঞ্জে বেগম রোকেয় দিবস উপলক্ষে আলোচনা সভা

কিশোরী নির্যাতন ও হত্যাকারীরা যেই হোক অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা হবে -মনোরঞ্জন শীল গোপাল৷ এমপি

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

কাহারোলে কান্তজীউ বিগ্রহ নৌবিহারে রাজবাটীর উদ্দেশ্যে যাত্রা

বোচাগঞ্জে ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন ডিমলা রানী

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

আটোয়ারীতে ৬ এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার শিক্ষার পাশাপাশি তোমাদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে

বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের দিনাজপুরে প্রদর্শনী মেলা