Thursday , 29 July 2021 | [bangla_date]

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে আটক করে হত্যার কাজে ব্যবহৃত টিপ চাকু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামে খড়ির স্তুপ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, ঈদের আগের দিন ভোরে জাবরহাট বাজারের বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলীর জবাই করা মরদেহ তার বাড়ির পাশে থেকে উদ্ধার করা হয়। খুনিদের ধরতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার অনুসন্ধান শুরু করে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি স্যান্ডেলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে। একপর্যায়ে জাবরহাট এলাকার সন্দেহভাজন নয়ন নামে একজনকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয়। আটককৃত ওই যুবককের দেয়া তথ্যমতে জাবরহাট ইউনিয়নের মেজবাউল ও আরিফুল ইসলাম নামে আরও দুজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার দুপুরে আটক আরিফকে সাথে নিয়ে তার দক্ষিণ মাধবপুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ির পাশের খড়ের স্তুপ থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি টিপ চাকু উদ্ধার করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, ওই ব্যবসায়ীর কাছে অনেক টাকা ছিল। সে টাকা হাতিয়ে নিতেই পরিকল্পনা করে। ব্যবসায়ী ইসাহাক ১৯ জুলাই দিবাগত রাতে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে হত্যা করে ১লাখ ৩৭ হাজার টাকা নিয়ে যায় আটককৃতরা। পরে একটি বাগানে বসে সে টাকা ভাগবাটোয়ারা হয়। এ হত্যাকাÐের সাথে আরও ২/১জন জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আটক নয়ন উপজেলার জাবরহাট এলাকার একরামুল হকের, মেজবাউল চন্দ্ররিয়া বিশমাইল গ্রামের মকলেশুর রহমানের এবং আরিফুল দক্ষিণমাধবপুর গ্রামের আজহারুলের ছেলে বলে জানায় পুলিশ। আটক তিন আসামিকে কোর্টে প্রেরণ করেছে।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে জাবরহাট বাজারের নিজ দোকান বন্ধ করে করনাই পশ্চিমপাড়া নিজ বাড়ি যাওয়ার পথে হত্যাকান্ডের শিকার হয় বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে শিক্ষক জাকারিয়ার জানাযায় হাজারো মানুষের ঢল

দিনাজপুরে আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন অভিযান শুরু

বীরগঞ্জের মোহাম্মদপুর ইউনিয়নে প্রতিপক্ষের পৃথক হামলায় ২জন

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

বীরগঞ্জে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া স্কুলটির সবাই ফেল

রাণীশংকৈল প্রেসক্লাব নির্বাচনে ৭টি পদের বিপরিতে ১৫ জনের মনোনয়ন সংগ্রহ

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন  ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বোদায় বিচারের দাবীতে মানববন্ধন ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

আখতারুজ্জামান মিয়া হুইপ নির্বাচিত হওয়ায় খানসামায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১