Tuesday , 27 July 2021 | [bangla_date]

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মূল ধারার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে পালিত হয়েছে। ১৯৭৮ সালের ২৭ জুলাই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, আ’লীগ নেতা গোলাম রব্বানী, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক এ্যাডকোটে আবু সায়েম,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুন্নবী চঞ্চল, পীরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্যদেরকে টি-শার্ট ও মাস্ক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ২দিনব্যাপী মৌলিক পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা

রাণীশংকৈলে শেখ কামালের জন্মদিন পালিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে ৭ জনের মনোনয়ন পত্র জমা !

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

দিনাজপুরে জিও, এনজিওদের সাথে প্রজেক্ট অগ্রগতি বিষযক মতবিনিময সভা

হলি ল্যান্ড কলেজে আলোচনা সভায় নায়েম’র মহাপরিচালক ড. জুলফিকার হায়দার সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

হলি ল্যান্ড কলেজে আলোচনা সভায় নায়েম’র মহাপরিচালক ড. জুলফিকার হায়দার সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

বীরগঞ্জে নদীতে ডুবে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ছাত্রীর মৃত্যু