Monday , 19 July 2021 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবকাঠামো এবং সংস্কারকল্পে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই অনুদান প্রতিষ্ঠানগুলিকে আরো সমৃদ্ধ করবে। ধর্ম উপলব্ধির বিষয়। ধর্মকে যারা ধারণ করে, যারা প্রকৃত অর্থে ধর্মপ্রাণ তারা কখনও ধর্মকে নিয়ে ব্যবসা করে না, ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে না। যারা কেবল মাত্র মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে প্রতারণার জন্য ধর্মকে ব্যবহার করে তারা প্রকৃত অর্থে ভন্ড। কাজেই আজকে আমাদের বিভাজন করতে হবে কে প্রকৃত অর্থে ধর্মপ্রাণ এবং কে ধর্মান্ধ। কারণ ধর্মান্ধদের মধ্যে কোন মানবতা থাকেনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে এই ধর্মান্ধদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।১৮ জুলাই ২০২১ রোববার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি ১০৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৪৩ লাখ টাকার চেক বিতরন করেন।উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত

দিনাজপুর শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক নারী আরোহী নিহত

পেঁপে চাষে সফলতা পেয়েছেন সাকিনুর ইসলাম

বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ বিরামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাবু

দুর্ভোগে দু’উপজেলার মানুষ … বীরগঞ্জে নদীর ওপর দাঁড়িয়ে আছে সেতুর খুঁটি, অবশিষ্ট কাজে অচলাবস্থা

রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল ও স্বার্থক করতে দিনাজপুর জেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ফর দ্যা স্টুডেন্টস বিষয়ক সেমিনার

বীরগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে উৎসবের আমেজ

পীরগঞ্জ হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর

ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলামের স্ত্রীর মৃত্যু !