Thursday , 29 July 2021 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বৈশ্বিক মহামারীতে নিজের জীবনের ঝুকি নিয়ে জননেত্রী শেখ হাসিনা সারা দেশের মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আমাদের হাত গুটিয়ে থাকলে চলবে না। সকলের উচিত প্রধানমন্ত্রীর পাশে থাকা। আমাদের নিজ এলাকার মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। মহামারীর বিস্তার রোধে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের মানুষকে নতুন করে বাচার অনুপ্রেরণা যোগাবে। বীরগঞ্জের সকলের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন স্থাপনের উদ্যোগ উপজেলাবাসীর কষ্ট লাগবে একধাপ এগিয়ে যাবে আমাদের স্বাস্থ্যসেবা। আর কেউ অক্সিজেনের অভাবে অকালে মৃত্যু বরণ করবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর।
২৮ জুলাই ২০২১ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন স্থাপন করার লক্ষ্যে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া জাকা, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা সমাসজসেবা অফিসার সারোয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযুষ, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান মাজেদ, মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রংপুর বিভাগীয় কারাতে প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে বজ্রপাতে আদিবাসীর মৃত্যু

কসবা গোরস্থান জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আজ মাছরাঙ্গা টিভিতে ‘একজন কবি আব্দুর রাজ্জাক’

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্বামী ও শ্বশুরবাড়ীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি চিকিৎসক গৃহবধুর

উম্মুক্ত লটারীর মাধ্যমে পঞ্চগড়ে সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৮১ দশমিক ১৬ \ এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

লায়ন্স ক্লাব অব দিনাজপুরে মেধাতালিকায় পাশকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হরিপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত