Saturday , 17 July 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ভিজিএফ চাল পাবে ১০ হাজার ৬’শ ৩৫ পরিবার

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাজার ৬’শ ৩৫ দুঃস্থ অসহায় ও অতিদরিদ্র পরিবার পাবে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভলনারেবল গ্রুফ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এসব পরিবার পাবে ১০ কেজি করে চাল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ১০ হাজার ৬ শ’ ৩৫ সুবিধাভোগী পরিবার এ আওতায় আসবে। আনুপাতিক হারে ভিজিএফের এ চাল আগামীকাল ১৮ জুলাই রবিবার বিতরণ করা হবে।
এর মধ্যে ১নং পাড়িয়া ইউনিয়নের ১ হাজর ২’শ ৫০, চাড়োল- ১হাজার ৩’শ ৬১, ধনতলা- ১ হাজার ৩’শ ৩২, বড়পলাশবাড়ী-১ হাজার ৩’শ ৮১, দুওসুও-১হাজার ৩’শ ৮৮, ভানোর-১ হাজার ৩’শ ১৮, আমজানখোর- ১হাজার ৩’শ ১৮ ও বড়বাড়ী ইউনিয়নে ১হাজার ৩’ শ ৮৭ জন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আগামীকাল স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণকে সুবিধাভোগীদের মাঝে প্রতি কার্ডে ১০ কেজি করে চাল বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের জনবল সকল ইউনিয়নে পর্যায়ক্রমে তদারকি করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সয়ন ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার,নগদ টাকা চুরি

পঞ্চগড়ের নির্বাচন মনিটরিং সেলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য নওশাদ জমির

পঞ্চগড়ে ভারতে অবৈধ অনুপ্রবেশে ৯ বাংলাদেশীকে আটক বিজিবির অপরদিকে ৪ বাংলাদেশীকে আটক করে বিজিবিকে দিয়েছে বিএসএফ

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২

কাহারোলে কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি গোপাল

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পীরগঞ্জে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে অসহনীয় শীত !

রাণীশংকৈলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন

পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল