Friday , 16 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকানের ১০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক সর্ট সাকিটের আগুনে পল্লব ভ্যারাটিস ষ্টোর নামে একটি মুদি দোকানে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে আনুমানিক ১০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা পল্লব দাস বিশ্বাস।তিনি জানান, রাতে দোকানে বন্ধ করে তালা দিয়ে বাড়ী যাওয়ার পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তালা লাগানো থাকার কারণে এবং আগুনের তীব্রতায় দোকান হতে কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।স্থানীয় পৌর কাউন্সিলর বনমালী রায় জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টায় বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড়ের সাহা মার্কেটের পল্লব ভ্যারাটিস ষ্টোরে আগুন দেখতে পায় নৈশ্য প্রহরী মোঃ সুলতান। তার আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত ১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এ ব্যাপারে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-ষ্টেশন অফিসার মোঃ মসলেম উদ্দিন জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। তাৎক্ষণিক ভাবে প্রাথমিক তদন্তে অগ্নিকান্ডে ৪লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ে ঘটনাস্থলে গিয়ে আগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনার কারণে অন্য কোন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়নি এবং ঘটনাস্থল হতে ৯লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে অস্ত্র সহ-২ জেএমবি সদস্য গ্রেফতার

সমাজ কল্যান সমিতির আয়োজনে ফুটবল প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের পতাকা মিছিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে সূর্যমুখী চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা !

গ্রিনেজ বুকে নাম উঠানোয় ঠাকুরগাঁওয়ের রাসেলকে জেলা ক্রীড়া সংস্থার শুভেচ্ছা

বিশ্ব এইডস দিবসে পঞ্চগড়ে র‌্যালি আলোচনা সভা

হিলি স্থলবন্দর একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কমেছে দাম

রাণীশংকৈলে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন