Monday , 19 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মোঃ আজগর আলী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।মোঃ আজগর আলী বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের মৃত নৈইম উদ্দিনের ছেলে এবং সামাদ ষ্টোর নামে একটি মুদির দোকান মালিক।শনিবার সকাল ৬টায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।স্থানীয় বাসিন্দা মোঃ নাজমুল হোসেন জানান, জ¦র ও শ্বাস কষ্ট নিয়ে গত ৩দিন আগে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়ে ছিলেন ব্যবসায়ী মোঃ আজগর আলী। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় মারা যান তিনি। দুপুরে স্বাস্থ্যবিধি মেলে মাকড়াই কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে গত ২৪ঘন্টায় বীরগঞ্জে নতুন করে আরও ৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট সনাক্ত হয়েছেন ৩২২জন। মোট মৃতের সংখ্যা ৭জন বলে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ওয়েব সাইট হতে শনিবার এ তথ্য জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে জীবন যুদ্ধের সংগ্রামে স্বামী-স্ত্রীর অক্লান্ত পরিশ্রম

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল ও দোকান বিতরণ

বোচাগঞ্জে খাস পুকুর ইজারা নিয়ে অনিয়মের বিষয়ে তদন্ত সম্পন্ন

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

লোড শেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ —- চাহিদার তুলনায় অর্ধেক বিদুৎ পাওয়া যাচ্ছে

রাণীশংকৈলে আইনশৃংখলা কমিটির সভা- বিদায় নিলেন উপজেলা চেয়ারম্যান

পার্বতীপুরে শিয়ালের কামড়ে আহত ১০

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি করলো বাংলাদেশ

রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি আল আমিন সম্পাদক সুমন পাটোয়ারী

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ