Thursday , 1 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে উপজেলা প্রশাসন মাঠে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন করোনা সংক্রমন রোধে সপ্তাহব্যাপী লকডাউন চলাকালে কঠোর অবস্থান নিয়ে সকাল থেকে মাঠে অবস্থান নিয়েছে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিন ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্টেট ও বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ডালিম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান ও পুলিশের একটি টিম বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা সহ উপজেলার পলাশবাড়ি, শতগ্রাম, নিজপাড়া, মরিচা ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় পরিদর্শন করেন। বিভিন্ন এলাকা পরিদর্শন করে সন্তষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, প্রাণঘাতী করোনা থেকে আমাদের নিজের ও প্রিয়জনের জীবন বাঁচাতে সপ্তাহব্যাপী লকডাউন মেনে চলুন। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন , মাস্ক ব্যবহার করুন। করোনা সংক্রমণ প্রতিরোধে সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন। অন্যথায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-১৪৪ ধারা জারি

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

হতদরিদ্র, নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতায় আর্থিক অনুদান প্রদান

বীরগঞ্জে ট্রাক চাপায় ৩বন্ধুর মৃত্যু

বীরগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগ সভাপতি নোমান পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের ওপর হামলা করা হয়েছিল

পীরগঞ্জ আনন্দমার্গের ৩ দিন ব্যাপী ধর্ম সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ও সন্ত্রাস  নাশকতা প্রতিরোধ  এবং  সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং সমন্বয় সভা

কাহারোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঈদ সামগ্রী বিতরণ