Wednesday , 14 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মাদক
বিরোধী অভিযানে ১০-১২ ফিট উচ্চতার ২টি গাঁজার গাছ উদ্ধার করেছে বীরগঞ্জ
থানা পুলিশ। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আব্দুল মতিন প্রধানের
নির্দেশনা মোতাবেক ১২ জুলাই সোমবার দুপুরে এসআই এনামুল হকের
নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলী, সুদান চন্দ্র বর্মন ,সফিকুল ও কনেস্টবল
সাজেদুলসহ একটি চৌকুশ পুলিশের দল বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের
চাকাই গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান
চালিয়ে ২টি গাঁজার গাছ উদ্ধার করেছে। অবৈধভাবে গাঁজার গাছ রোপণ ও
চাষাবাদ করার অপরাধে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামকে আসামি
করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার নং ১১,
তারিখ ১২/৭/২০২১ ইং। এব্যাপারে ওই মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ
এনামুল হক আমাদের প্রতিনিধি কে জানান,শহিদুল ইসলাম নামে একজন চাকাই
গ্রামে গাঁজা রোপন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষাবাদ করছে এই গোপন
সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা কালে গাঁজা চাষি পুলিশ
আসার বিষয়ে টের পেয়ে পালিয়ে যায়। অপরাধীকে গ্রেফতারের তৎপরতা অব্যাহত
রয়েছে। উদ্ধারকৃত ১০ ফিট ও ১২ ফিট উচ্চতার ২টি গাঁজার গাছ ২টির ওজন
প্রায় ১০ কেজি। যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ, এমপি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল

নিবিড় সবুজের প্রকৃতি ‘সিংড়া ফরেস্ট’-এ প্রবেশ পথে ভেঙে পড়ে আছে কালভার্ট, দেখার কেঊ নেই \ দর্শনার্থী নাই !

চেয়ারম্যান মাহবুব আলম আর নেই

চিরিরবন্দরে তীব্র গরমে আঁখের রসের কদর বৃদ্ধি

বীরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

কাহারোলে গম ও ভুট্টা চাষে জমি তৈরির কাজে ব্যস্ত কৃষকরা

দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে এনসিসি ব্যাংক লিমিটেড

‘আজ মাকে খুব দেখতে ইচ্ছে করছে’, ঈদেও এতিমখানায় একা শিশু

নতুনধারার শোক আহসান উল্লাহ্ প্রকৃত সংবাদযোদ্ধা ছিলেন – মোমিন মেহেদী

বীরগঞ্জ মাকড়াই জাতীয় উদ্যান শালবনে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে চলছে জুয়ার আসর