Sunday , 25 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে ঢিলেঢালা লকডাউন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের পর শুরু হওয়া কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহর ছিল প্রায় ফাঁকা। কঠোর বিধিনিষেধ কার্যকর করার লক্ষে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ছিলেন বেশ তৎপর। রবিবার বীরগঞ্জ উপজেলায় ঢিলেঢালাভাবেই চলেছে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন। মাঠে প্রশাসনসহ অন্যান্য বাহিনীর টহল থাকলেও দোকানপাট খোলা রাখা নিয়ে চলছে চোর পুলিশ খেলা।যতক্ষণ প্রশাসনের লোকজন আছে দোকান বন্ধ, আবার চলে গেলেই দোকান খোলা। পৌর শহরের নির্দিষ্ট ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান বাদেও অন্যান্য দোকান যেমন রড সিমেন্ট, ইলেকট্রনিক, মোবাইল ফোন,টি স্টল,কাপড়ের দোকান, কসমেটিকস, ক্রোকারিজ দোকানগুলো হাফ শাটার ডাউন করে চলছে বেচাকেনা। করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধে ঘরে থাকার কথা থাকলেও তা মানছে না অনেকেই। লকডাউনের মধ্যেও দুপুর ১২টায় দেখা গেছে পৌর এলাকার তাজমহল মোড়,পুরানো শহীদ মিনার এলাকায় কিছু সংখ্যক দোকান খুলে রাখতে। রাস্তায় লোকসমাগম ও বিভিন্ন যানবাহন চলছে স্বাভাবিক ভাবেই। নিত্য প্রয়োজনীয় দোকান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও তা মানছে না কেউ। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকছে। এদিকে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার বসছে যথারীতি। স্বাস্থবিধি উপেক্ষা করে নানা অজুহাতে কারণে- অকারণে মানুষ ঘর থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ভিড় জমাচ্ছেন। সেখানে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি, অনেকের মুখে থাকছে না মাস্ক। পৌর শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষের দুর্নীতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

বীরগঞ্জে ঐতিহাসিক হাঁস খেলা

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হল ভারতীয় ট্রাক

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-১

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

রাণীশংকৈলে ক্লাব উদ্বোধন

তিলকপুর রেল ষ্টেশনে একতা এক্সপ্রেসের বগি লাইনচ্যূত ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ সীমাহীন দুর্ভোগে যাত্রীরা

ডেমক্রেসিওয়াচ ত্রৈমাসিক সভায় বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান

রাণীশংকৈলে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

বোচাগঞ্জে সৌখিনতা থেকে দুম্বার খামার