Saturday , 10 July 2021 | [bangla_date]

বীরগঞ্জে ২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরে মাদক বিরোধী অভিযানে রিকশাওয়ালার ছেলেকপ ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধানের নির্দেশে ৯ জুলাই শুক্রবার বিকেলে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই সজল,রাজেকুল, এএসআই মোহাম্মদ আলী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স পৌরসভার ২নং ওয়ার্ডের সরকারি কলেজের সামনে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ রোডে বসবাসকারী রিকশাওয়ালা খোরশেদের ছেলে ইছাহাক আলী(২০) কে ২০ পিস ইয়াবাসহ আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসাহাক তার দোষ স্বীকার করে এবং সে জানায় নিজপাড়া ইউনিয়নের দেবীপুরের জনৈক রিপনের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে জব্দকৃত ইয়াবাগুলো নিয়ে যাওয়াকালে পুলিশের হাতে ধরা পড়ে। এব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন যার মামলা নং ২০। তারিখ ৮/৭/২০২১ ইং এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া আটককৃত ইসাহাকের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা চলমান রয়েছে এবং সে মাদকের বড় একটি সিন্ডিকেটের সাথে জড়িত ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কওমি হাফেজিয়া লিল্লাহ বোডিং এতিমখানা মাদ্রাসায় ইফতার ও দোয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র বৈধ ৪২জনের

বোচাগঞ্জের ইংলিশ ম্যান খ্যাত ট্র্যাক্টর চালক হৃদয়

চিরিরবন্দরে জাতীয়তাবাদী ওলামাদলের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

অন্ধ হয়েও ভিক্ষাবৃত্তি নয়-বদনা বাজিয়ে সংসার চলে রাণীশংকৈলে আসাদুলের

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ————–হুইপ ইকবালুর রহিম এমপি

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের পরিচিত সভা

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

ঠাকুরগাঁওয়ে স্মরণকালের ভয়াবহ ঠাণ্ডায় বিপর্যস্ত কৃষকদের জনজীবন !