Friday , 9 July 2021 | [bangla_date]

বীরগঞ্জ দামাইক্ষেত্র গ্রামে গণহত্যা দিবস পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে দামাইক্ষেত্র গ্রামে গনহত্যা দিবস উপলক্ষ্যেমুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামে গনহত্যা দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর। এছাড়া বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর গনহত্যায় শহিদ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুট্টার বাম্পার ফলনে লাভের স্বপ্ন দেখছেন,বীরগঞ্জের ভুট্টা চাষীরা

হরিপুরে বিএনপির নেতার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অনলাইনে ড্রেস কেনা নিয়ে প্রতারণা: ঘোড়াঘাটে বিদায় অনুষ্ঠানে ৫৬জন ছাত্রী পেল নতুন ড্রেস

ডিজিটাল আইন বাতিলসহ সাংবাদিক হয়রানী বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্ক, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র দিল এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত

গ্রাম আদালত র্কাযক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে রাণীশংকৈলে মানববন্ধন

খানসামা ও ঘোড়াঘাটে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবি না মানায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা