Monday , 19 July 2021 | [bangla_date]

বীরগঞ্জ পৌরসভায় দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ ও জি.আর কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০৮১জন পরিবারের মাঝে চাল বিতরণ সু-সম্পন্ন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল। অন্যান্যদের মধ্যে বীরগঞ্জ পৌরসভার ৯টি ওর্য়াডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দগণ উপস্থিত ছিলেন। এসময় পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বলেন, বাংলাদেশ এখন প্রাকৃতিক দূর্যোগে অনেকাংশে এগিয়ে।করোনায় মানুষ এখন বিপর্যস্ত হয়ে পড়েছে।অর্থের অভাবে খেটে খাওয়া ও করোনাকালীন কর্মহীন অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থা কিছুটা লাঘবের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ উপহার হিসেবে চাউল প্রদান করেছেন।এই উপহার আমি স্বচ্ছতার সাথে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, করোনা মহামারি থেকে বাঁচতে অত্র পৌরবাসী সহ সকলকে সরকারী নির্দেশনা মানা ও মাস্ক পড়ার আহ্বান জানিয়ে বীরগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা পূরন করাই আমার মূল লক্ষ্য এবং আমি বদ্ধ পরিকর।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে খোলা বাজারে ওএমএসের চাল ও আটা বিক্রি

হরিপুরে অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অক্সিজেন এর কোরআন মাজিদ বিতরণ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

দিনাজপুর জনতা ব্যাংক এর শাখা ব্যবস্থাপক সম্মেলনে জিএম প্রাতিষ্ঠানিক সুশাসন-মানসম্মত গ্রাহক সেবা এবং শুদ্ধাচারে গুরুতা¡রোপ প্রয়োজন

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যার দিবস ঘোষনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

মরিচা ইউনিয়নের ৪৭ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ

টিকা নেওয়ার পরেও সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত।

বোচাগঞ্জে মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির

বোদায় ক্ষেতমজুর সমিতিরি জেলা সম্মেলন অনুষ্ঠিত

দেশে এবং বিদেশে কার্যকর চিকিৎসা সেবার সংযোগ গড়ে তুলতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জাপানী স্বাস্থ্য সেবা বিশেষজ্ঞের উদ্যোগ গ্রহণ