Wednesday , 28 July 2021 | [bangla_date]

বোচাগঞ্জে গাছের সাথে এ কেমন শত্রুতা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জে গাছের সাথে শত্রুতা করে কে বা কাহারা একটি আম বাগানের শতাধিক গাছ কেটে ফেলেছে।
অভিযোগে জানা গেছে, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের বাড়েয়া গ্রামে গত ২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে লীজকৃত একটি আম বাগানের প্রায় শতাধিক আম গাছ কেটে ফেলে কে বা কাহারা।
উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ আইনুল হকের বাড়েয়া মৌজার ১১৪ নং দাগের ৮৮ শতক জমি লীজ নিয়ে একই গ্রামের মোঃ শামিমুল আলম ২০১৬ সাল থেকে ১০ বছরের চুক্তিতে আম বাগান করেন। সেখানে প্রায় ৩ শতাধিক আ¤্রপলি গাছ লাগানো হয়। যথারিতী প্রতিবছরের মত এবারও আম পাড়া হয়। এরই মধ্যে কে বা কাহারা উক্ত আম বাগানের প্রায় শতাধিক গাছ গোড়া থেকে কেটে ফেলে যায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিজেও আম বাগানটি পরিদর্শন করেছি। পূব শত্রুতার জের ধরেই কেউ এই কাজ করতে পারে বলে এলাকাবাসী জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লিচুর গুটিতে ছেয়ে গেছে লিচু বাগান, কিন্তু তাপদাহে ফলন শঙ্কায় চাষী

রোপা আমনের পাতায় উঁকি দিচ্ছে স্বপ্ন; খানসামায় পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষাণী

“মনিমেলা” উদ্যোগে গল্পশোনা প্রতিযোগিতা

হরিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিরোগ

বীরগঞ্জ মাকড়াই জাতীয় উদ্যান শালবনে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে চলছে জুয়ার আসর

বিনামূল্যে আইনী সহায়তা প্রদান সভায় সিনিয়র সহকারী জজ বর্তমান সরকার ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে

বিশ্বব্যাপী হরতালের সমর্থনে বীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ

নানা আয়োজনে দিনাজপুরে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

পঞ্চগড়ে করতোয়া সেতুর নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার