Saturday , 24 July 2021 | [bangla_date]

বোচাগঞ্জে ঢিলেঢালা লকডাউন ঃ স্বাস্থ্যবিধি উপেক্ষিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের সরকার ঘোষিত চলমান লকাডাউনে ২৪ জুলাই শনিবার ঢিলেঢালা ভাবেই চলছে। মাঠে প্রশাসনসহ অন্যান্য বাহিনী টহল থাকলেও দোকান খোলা রাখা নিয়ে চোর পুলিশের খেলা চলছে। যতক্ষন প্রশাসনের লোক আছে দোকান বন্ধ আবার চলেও গেলেই দোকান খোলা। পৌর শহরের নির্দিষ্ট ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান বাদেও অন্যান্য দোকান রড, সিমেন্ট, ইলেকট্রিক, মোবাইল, টি ষ্টল, কাপড়ের দোকান, কসমেটিক্স, কোকারিজের দোকান গুলো হাফ সার্টার ডাউন করে ছলছে বেচাকেনা। লকডাউনের মধ্যেও দুপুর ১২টায় দেখা গেল পৌর এলাকার বড়গোলা মোড়ে নাছির ভ্যারাইটিজ ষ্টোরের সামনে শারিরীক দুরত্ব ও মাক্স বিহীন ক্রেতাদের ভীর। দোকান মালিক ও কর্মচারীদের মুখেও নেই মাক্স। রাস্তায় ঘাটে লোক সমাগম ও বিভিন্ন যান বাহন চলছে দেদারছে। এদিকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার বসছে যথারীতি। সেখানে মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি মুখে থাকছে না মাক্স। পৌর শহরে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও তা মানছে না কেউ। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকছে সেসব দোকান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মেডিকেলে চান্স পাওয়া মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান

কাহারোলে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

বীরগঞ্জে অবৈধ বালু’র ঘাটে ভেকুর আঘাতে প্রাণ গেল শিশুর

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছে এক ইউপি সদস্য! অভিযোগ উপজেলা প্রশাসনে

জয়নাল আবেদীনের জানাজা ও দাফন সম্পন্ন

পীরগঞ্জে রাতের আঁধারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ

বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠিত

পীরগঞ্জে সড়ক দূ*র্ঘটনায় দুই নির্মান শ্রমিকের মৃ*ত্যু

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে সাবেক সংসদ সদস্যের ইন্তেকাল