Wednesday , 28 July 2021 | [bangla_date]

বোচাগঞ্জে বিশেষ ওএমএস এর চাল ও আটা বিক্রয় পরিদর্শন

বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারের বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে।
জানা যায়, করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধি- নিষেধের ফলে ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি জনপ্রতি কেজি ৩০ টাকা দরে চাল জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি, জনপ্রতি কেজি ১৮ টাকা দরে আটা জনপ্রতি সর্বোচ্চ ৩ কেজি দেওয়া হচ্ছে। ২৫ জুলাই থেকে শুরু হয়ে ৭ আগস্ট ( শুক্রবার ব্যতীত) পর্যন্ত উপজেলার ৪ টি স্থানে ডিলার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাল / আটা বিক্রয় করা হচ্ছে।
বুধবার সকালে উপজেলার ৪ টি ডিলার পয়েন্ট পরির্দশন করেন জেলা খাদ্য কর্মকর্তা এস, এম সাইফুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নরুন্নবী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিনাজপুর সদর মোঃ রেজাউল ইসলাম, সেতাবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিব্যেন্দু নাথ, উপ-খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের ছয় জেলায় বজ্রপাতে ঝরল ১৮ প্রাণ

হরিপুরে ইউপি নির্বাচন:২৩ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

পঞ্চগড়ে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল ইসলাম মারা গেছেন

ঠাকুরগাঁওয়ে সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন !

বীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী

বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন- দুলাল রব্বানী

দিনাজপুরে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চির নিদ্রায় শায়িত হলেন হাজারো হাফেজের ওস্তাদ হাফেজ সোলায়মান

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত