Friday , 30 July 2021 | [bangla_date]

মদ-ক্যাসিনো সরঞ্জাম নিয়ে যা বললেন হেলেনা মেয়ে

সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে আটকের সময় র‍্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকসহ যেসব মালামাল জব্দ করেছে সে বিষয়ে হেলেনার মেয়ে জেসিয়া আলম বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে গুলশানের বাসায় অভিযান শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত বলেন তিনি। মদের বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, ‘আমার ভাইয়া মদ পান করে। সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদ পানের লাইসেন্স রয়েছে। পাসপোর্টও আছে।’

হরিণের চামড়ার বিষয়ে জানতে চাইলে হেলেনার মেয়ে বলেন, ‘ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতানেত্রীরা মিলে ওইটা গিফট করেছে। সেটি ওয়ালে ঝোলানো ছিল।’

ক্যাসিনোর সরঞ্জামাদির বিষয়ে তিনি বলেন, ‘ক্যাসিনোর চিপস ওগুলো। আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোট আর সরঞ্জাম লাগে তা নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ? সে রকম একটা বিষয়। জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষ গেম খেলতে পারে না? ওরকম।’

বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, ‘আমরা নরমালি বিদেশে যাই। একাধিক দেশে আমাদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো রাস্তায় ফেলে দিতে পারি না। ওইসব মুদ্রা থেকে গেছে। আমাদের বাসায় ইলিগ্যাল মালামাল রয়েছে মানলাম। তাই বলে ওরকমভাবে অভিযান করা যায়। কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই হুট করে ঢুকে গেল আর অভিযান চালাল। কোনো কো-অপারেট নেই।’

এর আগে, গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এরপর, দিবাগত রাত দুইটা থেকে রাত সোয়া ৪টা পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরে আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালান র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বীরগঞ্জে টানা তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি ভালো নেই প্রাণীক‚ল

রাণীশংকৈলে অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণর

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা

পঞ্চগড়ে রিক’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বোচাগঞ্জে ট্রেনে কাঁটা  পড়ে তরুনীর মৃত্যু

বোচাগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে তরুনীর মৃত্যু

বীরগঞ্জ পাক- হানাদার মুক্তি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে লাহিড়ীবাজারে চাড়োল চৌরঙ্গীর রাস্তার ব্রীজ ভেঙ্গে যাওয়ার কারণে জনসাধারণের দূর্ভোগ