Saturday , 24 July 2021 | [bangla_date]

মান্না দের সেই মইদুল আর নেই

প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্না দের বিখ্যাত সংগীত ‘কফি হাউজের সেই আড্ডাটা আর নেই’ গানের একটি কথা ছিল মইদুল ঢাকাতে। মইদুল মান্না দের একজন বন্ধু। তার নাম নূর আহমদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর এ্যাপোলো হসপিটালসে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মইদুলকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চবি্বশ পরগণায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৪ সালে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন। ১৫ বছর বয়সে সংগীত শিল্পী মান্না দের সঙ্গে পরিচয় হয় তার। মান্না দের গানের আসরে অন্যদের সঙ্গে তিনিও নিয়মিত যোগ দিতেন। কলকাতার ক্রীড়াঙ্গনে খেলোয়াড় হিসেবে বেশ সফল হন তিনি। ঢাকায় এসেও তিনি ব্যাডমিন্টন ও ফুটবল খেলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ইকবাল স্পোর্টিং ক্লাবের হয়ে। ১৯৬৪ সালেই তিনি পাকিস্তান রেডিওতে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের  সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

আটোয়ারীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর:ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের মানববন্ধন

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ মাদক ব্যবসায়ী আইরীন আটক

দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

ঠাকুরগাঁওয়ে গঙ্গা দেবীর মন্দিরের চড়ক পূজা

বাংলাবান্ধা ইউনিয়ন শ্রমিক  দলের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাবান্ধা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ ১৬ হাজার শিক্ষার্থী অটোপাস পেলেন

পীরগঞ্জে কিশোর কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রানীশংকৈলে রাতের আঁধারে খোঁড়া হলো প্রাচীন মাজার