Sunday , 11 July 2021 | [bangla_date]

মেসির উদ্দেশে যা বললেন তার স্ত্রী

লিওনেল মেসির অপেক্ষা ফুরিয়েছে। শিরোপা না পাওয়ার যে দুর্নাম ছিল সেটি আপাতত ঘুচেছে। তার হাতে উঠেছে কোপা আমেরিকার শিরোপা। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উল্লাসে ব্যস্ত মেসি। উদ্বেলিত গোটা দুনিয়ার আর্জেন্টাইন ভক্তরা। এমন খবরে নিজের স্ত্রী সবচেয়ে বেশি খুশি হবেন। আর তাই জয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, যোগ্য ব্যক্তি হিসেবেই শিরোপা জিতেছেন তার স্বামী (মেসি)।

রোকুজ্জে লিখেন, ‘আমরা এখন চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এগিয়ে যাও। এত দিন যে স্বপ্ন তুমি দেখেছ, অবশেষে তা পেয়েছ। তুমি সত্যিই শিরোপা জেতার যোগ্য দাবিদার। তোমাকে দেখতে ও একসঙ্গে উদযাপনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

লিওনেল মেসির এমন উল্লাসের সময় পাশে থাকতে পারছেন না তার স্ত্রী। জৈব সুরক্ষাবলয়ের কারণে পরিবারকে ছাড়া থাকতে হচ্ছে মেসিকে। তবে কাঙ্ক্ষিত শিরোপাটা নিজের করে নেওয়ার পর হয়তো পরিবারের সঙ্গে উদযাপনের তর সইছে না মেসির নিজেরও। এখন অপেক্ষা শিরোপা নিয়ে নিজ ভূমিতে ফেরার।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে মেসির দল। কোপা আমেরিকার চলতি আসরে শিরোপাজয়ী মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা পুরস্কার। গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। গোলদাতার তালিকাতেও আছেন সবার শীর্ষে। তার গোল সংখ্যা ৪টি। এ ছাড়া অ্যাসিস্টেও শীর্ষে অবস্থান তার

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন রাজনৈতিক দলগুলোর ফ্যাক্টর স্বতন্ত্র প্রার্থীরা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর:ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের মানববন্ধন

চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবসে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

ঠাকুরগায়ে ইউএনওর গাড়ি দেখে ফাঁকা পশুর হাট

চিরিরবন্দরে প্রতিমা ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে এমপি গোপাল

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাকেল আরোহী আসিফ

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে সীমান্ত হত্যায় বিজিবি কড়া প্রতিবাদ

হাবিপ্রবিতে “বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষতা ও বর্তমান প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা

হরিপুরে সময়ের আগেই স্কুল ছুটির ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ