Friday , 30 July 2021 | [bangla_date]

যে কোন সংকটে অসহায়দের পরমবন্ধু শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর প্রতিনিধি॥- দিনাজপুরের কাহরোল উপজেলায় দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।গতকাল বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সুবিধাভোগী রোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।এসময় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১১ জনের হাতে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৫ লাখ টাকার চেক তুলে দেন এমপি গোপাল।চেক বিতরণের পূর্বে আলোচনা সভায় এমপি গোপাল বলেন, যে কোন সংকটে অসহায়দের পরম বন্ধুর ভুমিকায় থাকেন শেখ হাসিনা। অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে সতর্ক তিনি। এ জন্য দুরারোগ্য রোগীদের জন্য এককালীন অনুদান দিচ্ছেন শেখ হাসিনার সরকার। একমাত্র আওয়ামীলীগ জনগনের কল্যাণে কাজ করে।এসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি ফেরদৌস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ইউপি চেয়ারম্যান সত্যেজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানটির পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

পীরগঞ্জে চুরির অপবাদে গাছের সাথে বেঁধে শিশু নির্যাতন, আটক-১

কম খরচে অধিক লাভ হওয়ায় বাড়ছে মাদ্রাজী জাতের ওলকচুর চাষ

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বীরগঞ্জে ঘন কুয়াশা ও তীব্র শীত  থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপির হামলায় আহত আ.লীগ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে — রমেশ চন্দ্র সেন এমপি

স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকীতে জাসদ নেতৃবৃন্দের বিনম্র শ্রদ্ধাঞ্জলি

তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা

কাহারোলে সাগরিকা বাসে আগুন

হাবিপ্রবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত