Monday , 19 July 2021 | [bangla_date]

রাণীশংকৈলে হুইলচেয়ার পেয়েই খুশিতেই কাঁদলেন বৃদ্ধা মা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে (১৯জুলাই) সোমবার ৮৫ বছর বয়সী নামে এক হতদরিদ্র অসুস্থ বৃদ্ধা মা’কে হুইল চেয়ার প্রদান করা হয়।
জানা যায়-তিনি-রাণীশংকৈল পৌরসভার কলেজহাট কেন্দ্রীয় ইদগাঁমাঠ গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী শরবত বানু দীর্ঘ ১যুগ ধরে বিছানায় শষ্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছেন। তাকে প্রকৃতির আলো বাতাসে ঘুরানোর জন্য দেওয়া হয় হুইল চেয়ার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ড্রিম সোসাইটির সভাপতি মনজুর আলম, রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, সাংবাদিক বিপ্লব, আল হিকমা এনলাইটেড স্কুলের পরিচালক মিজানুর রহমান, প্রধান শিক্ষক আনারুল হক, ড্রিম সোসাইটির সদস্য আজিজার রহমান, সাহিরুল হক, জিয়াউর রহমান প্রমুখ।
হুইল চেয়ার পেয়ে অসুস্থ বৃদ্ধা মা শরবত বানু খুশিতেই কেঁদে বলেন- আমাকে তুমি চেনো আমি হারুন,জাহাঙ্গীর,হানিফের মা। মা চোখের পানি মুছে সকলের জন্য দোয়া করেন। মায়ের এমন খুশিতে তার ছেলে-মেয়ে ও গ্রামবাসী ড্রিম সোসাইটির সভাপতি মনজুর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে সভাপতি মনজুর আলম বলেন-সমাজের অবহেলিত, অসহায় প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ড্রিম সোসাইটির মূল লক্ষ্য। পৌর মেয়র মায়ের হাতে নগদ অর্থ দিয়ে বলেন মা- আপনি ফল-মূল কিনে খাবেন, কোন সমস্যা হলে আমাকে জানাবেন। তিনি আরো বলেন- সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিত্তবানদের এভাবে এগিয়ে আসলে গরীব-দুঃখি মানুষ প্রাণ ফিরে পাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

কারিতাস দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্পের অবহিতকরণ সভা

কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম

হরিপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সুয়ারেজের বিদায়ে মেসির আবেগঘন বার্তা

পীরগঞ্জে “জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে দিনাজপুরে শ্রমিক দলের গণসংযোগ অব্যাহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

বোদায় বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান শিক্ষক সমিতি কমিটি গঠন

পীরগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাড়ে ৩ শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল