Saturday , 3 July 2021 | [bangla_date]

লকডাউনের তৃতীয় দিনে সারাদেশে ৬২১ জন গ্রেফতার

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে আগের দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষ ঘরের বাইরে বের হয়েছেন। এর ফলে রাজধানীজুড়ে গত দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৩ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এই সময়ে ৩৪৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।

সবশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যানবাহনকে করা জরিমানার পরিমাণ ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের তৃতীয় দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৬২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ৩৪৬ জনকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাড়ির ছাদে হরেক রকম ফুল-ফল-সবজি ||ঠাকুরগাঁও শহরে অনেকেই ছাদ কৃষিতে মনোযোগী হয়ে উঠেছেন

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দরদ্রি-অসহায়দের মাঝে সেমাই চিনি বিতরণ

আটোয়ারীতে তিন জুয়াড়– আটক

করোনায় আক্রান্ত – ঠাকুরগাঁও মেয়রকে রংপুরে স্থানান্তর

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দিনাজপুরে দুইদিনব্যাপী শিল্পকলা

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবার ছুরিকাঘাতে আহত ছেলে, গ্রেপ্তার বাবা!

সেতাবগঞ্জে ব্যবসায়ীর উপর দূর্বৃত্তের হামলা ও টাকা ছিনতাই

অর্গানিক প্রসাধনী পণ্য ব্যবহার নিয়ে দিনাজপুরে সেমিনার