Thursday , 8 July 2021 | [bangla_date]

লকডাউনের ৮ম দিনেও ঢাকায় গ্রেফতার সহস্রাধিক

সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ অষ্টম দিনে এসে গত কয়েক দিনের তুলনায় সড়কে বেড়েছে জনসাধারণের চলাচল। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে গিয়ে রাজধানীজুড়ে গ্রেফতার হয়েছেন ১ হাজার ৭৭ জন।

একইসঙ্গে এদিন ৩১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তাদের সর্বমোট জরিমানার পরিমাণ ১৬ লাখ ৭৯০ টাকা।

বৃহস্পতিবার (৮ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যাননবাহনকে করা জরিমানার পরিমাণ ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করায় সর্বমোট ৯৩৭টি গাড়িকে এ জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ‘লকডাউনের’ অষ্টম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ১ হাজার ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১৮ জনকে ১৬ লাখ ৭৯০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করে ‘লকডাউনের’ সপ্তম দিন বুধবার (৭ জুলাই) রাজধানীজুড়ে পুলিশের হাতে এক দিনে সর্বোচ্চ গ্রেফতার হন ১ হাজার ১০০ এর বেশি সংখ্যক মানুষ। তারপরও অষ্টম দিনে এসে সড়কজুড়ে প্রায় একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ছাড়াও সার্বক্ষণিক টহলরত রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এরপরও কোনোভাবেই মানুষের ঘর থেকে বের হওয়া ঠেকানো যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দিনাজপুরে রেল-সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু !

বিরলে “রঙ্গিন প্রজাপতি” নামের শিশু বান্ধব কেন্দ্র, ব্যপক সাড়া ফেলেছে

ট্রাক্টর ড্রাইভার হৃদয় চন্দ্র রায়কে শিক্ষা উপকরণ প্রদান

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আসাদুল্লাহ আসাদ নির্বাচিত

লেখালেখিতে অবদান রাখায় সন্মাননা ক্রেষ্ট পেলেন রাণীশংকৈলের সাবেক ছাত্রনেতা বকুল

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির  যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিনাজপুরের রনি

ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড ইন্সটিটিউটের ভূমি নিয়ে  সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন, যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ

ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড ইন্সটিটিউটের ভূমি নিয়ে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন, যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ

রাণীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আ’লীগের উদ্যোগে মিলাদ মাহফিল